Showing posts with label ইন্টারনেট. Show all posts
Showing posts with label ইন্টারনেট. Show all posts

Sunday, May 29, 2011

ফেইসবুকে ট্যাগ বন্ধ করা

ফেইসবুকে ছবি এবং ভিডিওসহ অন্যান্য তথ্যে বন্ধুদের যুক্ত বা ট্যাগ বন্ধ করা যায়। এজন্য ফেইসবুকে লগ ইন করে ওপরে ডান পাশে থাকা অ্যাকাউন্টে গিয়ে Privacy Settings-এ গিয়ে Customize-এ যান। সেখানে ক্লিক করলে নতুন আরেকটি পেজ আসবে। এই পেজের নিচের দিকে 'Things other settings' এর ট্যাগ অপশনে ক্লিক করে Customize-এ ক্লিক করুন। এরপর নির্বাচন করুন 'Only me'।

Sunday, May 15, 2011

জিমেইল অ্যাকাউন্ট মুছে ফেলা

গুগলের ওয়েবমেইল সেবা জিমেইলে অনেকেরই একাধিক অ্যাকাউন্ট রয়েছে। জিমেইলে কোনো ঠিকানা আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হলে সেটি মুছে ফেলতে পারেন। এ জন্য প্রথমে www.gmail.com-এ ঢুকে আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন। এরপর ওপরে ডান দিকে Settings-এ ক্লিক করুন। এবার Accounts and Import-এ ক্লিক করার পর google Account settings-এ ক্লিক করুন। এরপর গু products-Gi Edit লিংকে ক্লিক করুন। সবশেষে Remove gmail permanently-তে ক্লিক করে আপনার মসধরষ অ্যাকাউন্টটি মুছে ফেলুন।

Tuesday, March 29, 2011

ব্রাউজের আগে ওয়েবসাইট স্ক্যান

বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার আগেই জেনে নিতে পারেন সেই সাইটটিতে কোনো ভাইরাস অথবা মেলওয়্যার রয়েছে কি না। এ জন্য প্রথমে www.urlvoid.com সাইটে প্রবেশ করে Scan Website বক্সে ক্লিক করে পেইজের ওপরের ইনসার্ট ডোমেইন বক্সে ওয়েবসাইটের ঠিকানা লিখুন। এবার Scan Now বাটনে ক্লিক করুন। তাহলে ওয়েবসাইটের আইপি, সার্ভারের নাম ইত্যাদি আসবে এবং স্ক্যানের ফলাফল দেখা যাবে।

Sunday, March 20, 2011

ইন্টারনেটে ফাইল ডাউনলোডের গতি পরীক্ষা

ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করার গতি পরীক্ষার মাধ্যমে আমরা কত গতির ইন্টারনেট ব্যবহার করছি তা জানা সম্ভব। এ জন্য www.testmy.net ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করে Test My Download বাটনে click করুন। এবার Download Speed Test লেখা বাটন থেকে Smart Test-Test Size Auto Determine ক্লিক করুন। ওয়েবসাইটটি স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটের গতি পরীক্ষা করে বিস্তারিত তথ্য জানাবে।

ফেইসবুক স্ট্যাটাস লুকানো

ফেইসবুকে স্ট্যাটাস আপডেট করলে তা সব ফেইসবুক বন্ধুই দেখতে পারে। তবে কাস্টমাইজ করে স্ট্যাটাস আপডেট করলে নির্দিষ্ট কিছু বন্ধুর কাছ থেকে আপনার স্ট্যাটাস লুকাতে পারেন। এ জন্য ফেইসবুকে স্ট্যাটাস লেখার পর স্ট্যাটাস বক্সের নিচে ডানপাশে তালা চিহ্নিত বক্সে ক্লিক করুন। এবার Customize ক্লিক করুন। নিচের Hide this from লেখা বক্সে যে বন্ধুর কাছ থেকে স্ট্যাটাস লুকাতে চান তার নাম টাইপ করুন। সাজেশন হিসেবে কিছু নাম আসবে, সেখান থেকে আপনার বন্ধুর নাম নির্বাচন করুন। এবার Save Settings ক্লিক করে স্ট্যাটাস আপডেট করুন।

Friday, March 18, 2011

গুগলে ওয়েবসাইটের লিংক যুক্ত

বিভিন্ন ওয়েবসাইট থেকে রেফারেন্স এবং গুগল ওয়েব ইউআরএলের ডেটাবেইস সার্চ করে ব্যবহারকারীদের সার্চ ফলাফল দেয় গুগল। তাই গুগল সার্চ ইঞ্জিনে লিংক না থাকলে সার্চ ফলাফলে সেই ওয়েবসাইটের কোনো তথ্য জানাতে পারে না গুগল। আপনার ওয়েবসাইটটির ইউআরএলও গুগলের ডেটাবেইস যুক্ত করতে পারেন। এ জন্য প্রথমে www.google.com/addurl ওয়েবসাইটে প্রবেশ করে ইউআরএল লেখার বক্সে আপনার ওয়েবসাইটটির ইউআরএল লিখুন। এবার নিরাপত্তা চিহ্ন সঠিকভাবে লিখে অ্যাড ইউআরএল ক্লিক করুন।

Wednesday, March 16, 2011

অনলাইনে পিডিএফ ফাইল পড়া

পিডিএফ রিডার না থাকলেও অনলাইনে পিডিএফ ফাইল পড়া সম্ভব। এ জন্য প্রথমে http://view.samurajdata.se ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করুন। এবার ওয়েবসাইটে থাকা পিডিএফ ফাইল পড়ার জন্য প্রথম বক্সে পিডিএফ ফাইলটির লিংক লিখুন। এরপর ঠরব িবাটনে ক্লিক করুন। কম্পিউটার থেকে পিডিএফ ফাইল পড়ার জন্য দ্বিতীয় বক্সে ক্লিক করে আপনার ফাইলটি নির্বাচন করে নিন এবং ঠরব িবাটন ক্লিক করুন।

Tuesday, March 15, 2011

গুগলে ফটো অ্যালবাম তৈরি

অনলাইনে যাঁরা ছবি সংরক্ষণ করতে এবং তা অন্য ইন্টারনেট ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করতে চান তাঁরা ব্যবহার করতে পারেন গুগলের ফটো শেয়ারিং সুবিধা। এ জন্য পিকাসা নামে গুগলের একটি ফটো শেয়ারিং সাইট রয়েছে। অনলাইনে ছবি সংরক্ষণ করতে প্রথমে http://picasaweb.google.com ঠিকানায় যান এবং আপনার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে লগ-ইন করুন। এবার upload বাটনের মাধ্যমে প্রথমে অ্যালবাম তৈরি এবং ওই অ্যালবামে যেকোনো ছবি আপলোডের সুযোগ পাবেন এবং এর লিংক শেয়ার করতে পারবেন।

Monday, March 14, 2011

ফায়ারফক্সে অনলাইন বাংলা রেডিও

ফায়ারফক্সে অতিরিক্ত টুলবার যুক্ত করে অনলাইনে একাধিক বাংলা এফএম এবং ইন্টারনেট রেডিও শুনতে পারেন। এ জন্য মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা http://bdtransportinfo.ourtoolbar.com ঠিকানার ওয়েবসাইট থেকে টুলবারটি ডাউনলোড এবং ফায়ারফক্সে যুক্ত করে নিন। ব্রাউজার রিস্টার্ট করুন। এরপর ফায়ারফক্সের অ্যাড্রেসবারে রেডিও নামে একটি বাটন যুক্ত হবে। সেখান থেকে ইচ্ছামতো একটি রেডিও নির্বাচন করুন এবং অনলাইনেই শুনতে থাকুন এফএম রেডিও।

Sunday, March 13, 2011

একাধিক ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন

ফেইসবুক ব্যবহারকারীরা একই ব্রাউজারে একসঙ্গে একাধিক অ্যাকাউন্ট লগ-ইন করতে পারেন না। নতুন ট্যাবে ফেইসবুকে লগ-ইন করতে গেলে আগের লগ-ইন থাকা অ্যাকাউন্টই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। তবে ফায়ারফক্স এক্সটেনশন ব্যবহার করে একাধিক ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন করা সম্ভব। এ জন্য www.nektra.com/ files/cookiepie.xpi ঠিকানার ওয়েবসাইট থেকে ফায়ারফক্সে অ্যাড অনসটি যুক্ত করে নিন। এবার ব্রাউজার রিস্টার্ট করে ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন করার পর ফেইসবুক ট্যাবের ওপর রাইট বাটন ক্লিক করুন। Toggle On/Off CookiePie অপশনে ক্লিক করে কুকি পাই অন করুন। এবার নতুন ট্যাবে ফেইসবুকে লগ-ইন করুন।

Thursday, March 10, 2011

বিনা মূল্যে ই-বুক ও সফটওয়্যার

বিনা মূল্যে ই-বুক ও সফটওয়্যারইন্টারনেটে ই-বুক, সফটওয়্যার এবং সিনেমা বিনা মূল্যে ডাউনলোড করার সুযোগ রয়েছে www.bdweb.ucoz.com সাইটে। এ ছাড়া সাইটটিতে রয়েছে কম্পিউটার, গ্রাফিকসসহ বিভিন্ন বিষয়ের তথ্য।

Wednesday, March 9, 2011

এক সাইটে একাধিক সার্চ ইঞ্জিন সুবিধা

ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য একটি ওয়েবসাইট থেকেই জানতে পারেন একাধিক সার্চ ইঞ্জিন ও সাইটের তথ্য। www.bdpal.com ঠিকানার সাইটে রয়েছে গুগল, ইয়াহু, বিং, উইকিপিডিয়া, ইউটিউব, ফেইসবুক এবং টুইটারে আলাদাভাবে তথ্য খোঁজার সুবিধা। একই সঙ্গে সাইটটিতে হিন্দি এমপিথ্রি, সফটওয়্যার এবং টরেন্ট ফাইল খোঁজার সুযোগ রয়েছে। এ জন্য প্রথমে সাইটটিতে প্রবেশ করুন এবং বক্সে যে তথ্য খুঁজতে চান তা লিখুন। এবার যে সাইটে এ তথ্য খুঁজতে চান তার নামের ওপর ক্লিক করুন।

Monday, March 7, 2011

মোবাইলে বন্ধুত্বের সাইট

মোবাইল ফোন থেকে ব্যবহার উপযোগী বন্ধুত্ব করার সুযোগ দিতে চালু হয়েছে friendsbd.net। সাইটটিতে রয়েছে লাইভ চ্যাট, ফোরাম, গ্রুপ তৈরি, মেসেজ আদান-প্রদান, ছবি আপলোড, নিজস্ব গ্যালারি তৈরিসহ বিভিন্ন সুবিধা।

Monday, February 28, 2011

ফায়ারফক্সে সংবাদপত্রের লিংক

মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ব্রাউজারের সঙ্গে একটি অতিরিক্ত টুলবার যুক্ত করে সহজেই বাংলাদেশি সংবাদপত্রের লিংকগুলো ব্রাউজারের সঙ্গেই যুক্ত করে রাখতে পারেন। ফলে সংবাদপত্রগুলোর ওয়েবসাইটের ঠিকানা মনে না রাখলেও চলবে। www.bdtransportinfo.ourtoolbar.com ওয়েবসাইট থেকে টুলবারটি ব্রাউজারে যুক্ত করে নিতে হবে। ব্রাউজারটির মাধ্যমে পত্রিকার ওয়েবসাইটের ঠিকানা ছাড়াও স্বয়ংক্রিয় ই-মেইল নোটিফিকেশন এবং আবহাওয়ার তথ্য জানা যাবে।

ইউটিউবের ভিডিও ডাউনলোড

কম গতির ইন্টারনেট ব্যবহারকারীরা সাধারণত ইউটিউবের ভিডিও ঠিকমতো দেখতে পারেন না। ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করে কম্পিউটারে দেখা যায়। এ টিউব ক্যাচার সফটওয়্যারটির মাধ্যমে ইউটিউবের ভিডিও ডউনলোড করার সুযোগ রয়েছে। এ জন্য http://computertipsandtricks.net/2010/07/download-youtube-video-via-atube-catcher ঠিকানার সাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করে নিন।

Thursday, February 24, 2011

দারুন একটি মোবাইল ম্যাসেঞ্জার Nimbuzz।

আপনারা যারা সব সময় নেটে চ্যাট করতে ভালবাসেন তাদের জন্য এই ম্যাসেন্জারটি খুব কাজের। এটিতে Facebook,Yahoo,GoogleTalk সহ আরো একাধিক একাউন্টে এক সাথে চ্যাট করা যায়। এটি মোবাইলে ইন্সটল দেবার পর Nimbuzz-এ একটি একাউন্ট খুলতে হবে এবং তার পর ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর Menu> Settings > communities থেকে অন্যান্ন একউন্টে রেজিস্টার করা যাবে। এ ছাড়াও এতে রয়েছে Nimbuzz এর চ্যাটরুম, অনলাইন গ্যালারি আরো অনেক কিছু। এটি মোবাইল এবং কম্পিউটার দুটি ভার্সনেই পাওয়া যায়।
Link www.nimbuzz.com

Tuesday, February 22, 2011

ব্লগে কম্পিউটার সমস্যার সমাধান

তথ্যপ্রযুক্তির বিভিন্ন তথ্য এবং কম্পিউটারের সমস্যার সমাধান নিয়ে চালু হয়েছে ব্লগ www.helpnews.info । আরো রয়েছে টিপস, অ্যান্টিভাইরাস, সফটওয়্যার, গেইমস ইত্যাদি বিষয়ক তথ্য।

Popular Post