Showing posts with label কম্পিউটার. Show all posts
Showing posts with label কম্পিউটার. Show all posts
Sunday, May 8, 2011
সফটওয়্যার আনইনস্টলার ব্যবহার
আনইনস্টল করতে অনেকেই উইন্ডোজের অ্যাড অর রিমুভ প্রোগ্রাম ব্যবহার করেন। উইন্ডোজের ডিফল্ট আনইনস্টলারের মাধ্যমে প্রোগ্রাম মুছে ফেলা গেলেও সফটওয়্যারের সব তথ্য ও রেজিস্ট্রি মুছে ফেলা যায় না। এ জন্য সফটওয়্যার আনইনস্টল করতে রেভো আনইনস্টলার ব্যবহার করতে পারেন। http://www.revouninstaller.com/revo-uninstaller-free-download.html ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটির বিনা মূল্যের সংস্করণ ডাউনলোড করা যাবে।
Monday, May 2, 2011
উইন্ডোজ সেভেনে অপ্রয়োজনীয় ফিচার বন্ধ
মাইক্রোসফটের উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে কিছু ফিচার রয়েছে, যেগুলো সব ধরনের ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় নয়। অপ্রয়োজনীয় এসব ফিচার অনেক সময় কাজের গতি ধীর করে দিতে পারে। অপ্রয়োজনীয় ফিচারগুলো বন্ধ করার জন্য উইন্ডোজ সেভেনের Start মেন্যু থেকে Control Panel-এ যেতে হবে। Programmes-এ ক্লিক করলে Turn Windows features on or off নামের একটি অপশন পাবেন। এখান থেকে যে প্রোগ্রামগুলো আপনার প্রয়োজন নেই, সেগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে ঙশ করুন।
Friday, April 29, 2011
স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিফ্রেশ
কম্পিউটারে কোনো কাজ করার পর রিফ্রেশ অপশন ব্যবহারের মাধ্যমে কম্পিউটারের কার্যক্ষমতা ঠিক রাখা হয়। স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিফ্রেশ অপশন ব্যবহারের জন্য প্রথমে Start Menu -> Run-এ প্রবেশ করে regedit লিখে OK করুন। Registry Editor চালু হবে। এবার HKEY-LOCAL-MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Control -> Update -এ প্রবেশ করে UpdateMode খুঁজে বের করুন। UpdateMode-এ ডাবল ক্লিক করে ডাটা ১ এর পরিবর্তে ০ করে কম্পিউটার রিস্টার্ট করুন।
Tuesday, March 29, 2011
কম্পিউটার চালু ও বন্ধের সময় দেখা
একাধিক ব্যক্তি যদি আপনার কম্পিউটার ব্যবহার করে তবে অনেক সময় আপনি বুঝতে পারবেন না কে, কখন আপনার কম্পিউটার ব্যবহার করছে। তবে এসব তথ্য আপনার কম্পিউটারের SchedLgU.Txt ফাইলে সংরক্ষণ করা থাকে। আপনার কম্পিউটার কখন চালু এবং বন্ধ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানা সম্ভব। এ জন্য স্টার্ট মেনু থেকে রানে গিয়ে SchedLgU.Txt লিখে ok করলেই কম্পিউটার কখন চালু এবং বন্ধ করা হয়েছে তার তথ্য জানা যাবে।
Monday, March 28, 2011
অডিও ফাইল সম্পাদনা
অডিও ফাইল সম্পাদনার বিভিন্ন সফটওয়্যারের মধ্যে 'পাওয়ার সাউন্ড এডিটর ফ্রি' অন্যতম। ২০ মেগাবাইটের এই সফটওয়্যার www.free-sound-editor.com থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি ব্যবহার করে MP3, MP2, WMA, WAV এবং OGG ফরম্যাটে অডিও ফাইল রেকর্ড এবং রূপান্তর করা যায়। এমনকি ভিডিও ফাইল এবং ইউটিউব থেকে অডিও রূপান্তর করা যাবে। এ ছাড়া ফাইলগুলো থেকে অডিও সিডি রাইট করা যায়।
Sunday, March 27, 2011
পিডিএফ কনভার্টার সফটওয়্যার
মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে অনেকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন। কিন্তু আমাদের দেশে কম্পিউটার ব্যবহারকারীদের ক্রেডিট কার্ড না থাকায় অনেকে কিনতে পারেন না অ্যাপ্লিকেশনের লাইসেন্স কি। তবে তাঁরা চাইলে http://hotfile.com/dl/ 28918703/b82bf94/ Advanced_ Word_to_Pdf_ Converter_v6.4.rar.h%20tml ঠিকানার ওয়েবসাইট থেকে বিনা মূল্যে ডাউনলোড করতে পারেন।
Friday, March 25, 2011
হ্যাং কম্পিউটার সচল করা
কম্পিউটারে কাজ করার সময় মাঝেমধ্যেই তা হ্যাং হয়ে যেতে পারে। হ্যাং অবস্থা থেকে কম্পিউটারকে সচল করতে একসঙ্গে Ctrl+Alt+Del চাপুন।এবার কম্পিউটারের টাস্ক ম্যানেজার খুলে যাবে। এবার প্রসেস ট্যাব থেকে explorer.exe কেটে দিন এবং মেসেজ বক্স এলে ইয়েস করুন।একইভাবে পুনরায় টাস্ক ম্যানেজার খুলে ফাইলে গিয়ে নতুন টাস্ক হিসেবে আবার একই ধরনের কাজ করতে হবে।
ইউজার অ্যাকাউন্টে ছবি সংযোজন
এক্সপিতে ইউজার অ্যাকাউন্টের ছবি পরিবর্তন করতে start-এ ক্লিক করেControl Pannel খুলুন। তারপর ইউজার অ্যাকাউন্টে প্রবেশ করে Change My Picture-এ ক্লিক করুন। এবার আপনার পছন্দমতো যেকোনো একটি ছবি নির্বাচন করুন। আর যদি আপনি আপনার ছবি যোগ করতে চান তাহলে Browse for more pictures-এ ক্লিক করে হার্ডড্রাইভে যে স্থানে ছবি আছে সেখান থেকে যেকোনো একটি ছবি নির্বাচন করে OK ক্লিক করুন।
Thursday, March 24, 2011
ফোল্ডার লুকিয়ে রাখুন
কম্পিউটারে ফোল্ডার লুকিয়ে রাখার জন্য My Computer-এ প্রবেশ করে যে ফোল্ডারটি লুকাতে চান, তাতে রাইট বাটন ক্লিক করে Properties খুলুন। এবার General ট্যাব থেকে Attributes-এর অধীনে থাকা Hidden ক্লিক করুন। তারপর Tools ম্যানু থেকে Folder Option-এর View ট্যাবের মধ্যে Hidden Files and Folders খুঁজে বের করুন। এবার Do not show hidden files and folders নির্বাচন করে Apply, OK করে বের হয়ে আসুন। তাহলে আপনার ফাইল বা ফোল্ডারটি লুকিয়ে যাবে। ফাইলটি দেখতে চাইলে Show hidden files and folders নির্বাচন করতে হবে।
Wednesday, March 23, 2011
নিজের ইচ্ছামতো ফোল্ডার আইকন তৈরি
আপনার পছন্দমতো ফোল্ডারের আইকন পরিবর্তন করতে ফোল্ডার নির্বাচন করে মাউসের রাইট বাটন ক্লিক করে Properties নির্বাচন করুন। এরপর Customize ট্যাব নির্বাচন করুন। এবার Change Icon-এ ক্লিক করুন। তারপর আপনার পছন্দমতো যেকোনো একটি আইকন নির্বাচন করুন। আর পছন্দের কোনো আইকন ব্যবহার করতে চাইলে Browse-এ ক্লিক করে আপনার হার্ডডিস্কের যে জায়গায় .ICO and .EXE ফাইল রয়েছে সেখান থেকে আপনার পছন্দের আইকন নির্বাচন করুন।
Saturday, March 19, 2011
কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে আজান
আজানের সময় নিজের কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে শুনতে পারেন আজান। কম্পিউটারে অতিরিক্ত একটি সফটওয়্যার ইনস্টল করলেই আপনার কম্পিউটারে আজান শুনতে পারবেন। এ জন্য প্রথমে www.computertipsandtricks.net/2010/08 /listen-azan-on-your-computer-on-azan-time-automatically ঠিকানার সাইট থেকে আজান বেসিক নামক সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ইনস্টল করার সময় ভাষা হিসেবে ইংরেজি নির্বাচন করুন। দেশের নাম এবং শহরের তালিকা আসবে। প্রথমে বাংলাদেশ, পরে আপনার শহর নির্বাচন করে নিন এবং সেভ করুন।
Thursday, March 17, 2011
সিডির অটোপ্লে বন্ধ করা
কম্পিউটারে সিডির ট্রেতে সিডি ঢোকানোর পর তা স্বয়ংক্রিয়ভাবেই চালু হয়। সিডির এই অটোপ্লে অপশনটা বন্ধ করা সম্ভব। এ জন্য start->run-এ গিয়ে gpedit.msc লিখে enter চাপুন। group policy নামে একটা পৃষ্ঠা খুলবে। পৃষ্ঠার বাঁ থেকে Computer Configuration > Administrative Templates > System নির্বাচন করতে হবে। ডান দিকে অনেক অপশন আসবে। সেখান থেকে Turn off Autoplay-এর ওপরে ডাবল ক্লিক করলে Turn off Autoplay Properties খুলবে। এখান থেকে Enable ক্লিক করে Turn off Autoplay On থেকে CD-ROM Drives সিলেক্ট করে Ok করুন।
Wednesday, March 16, 2011
Refresh বাটন My Computer টুলবারে রাখা
প্রথমে View-তে ক্লিক করে Toolbars থেকে Customize-এ যেতে হবে। এরপর বাম পাশ থেকে Refresh নির্বাচন করে Add বাটনে ক্লিক করতে হবে। Refresh বাটনকে টুলবারের বামে বা ডানে নেওয়ার জন্য ডানপাশ থেকে Refresh নির্বাচন করে Move Up বা Move Down বাটনে ক্লিক করতে হবে। তারপর Text options বক্স থেকে Show text lebels নির্বাচন করে ডান পাশ থেকে Close বাটনে ক্লিক করতে হবে।
Sunday, March 13, 2011
ভার্চুয়াল র্যাম বৃদ্ধি
কম্পিউটারের গতি বাড়াতে ভার্চুয়াল র্যামের গুরুত্ব অনেক। এ জন্য My Computer আইকনে রাইট ক্লিক করুন। Properties-এ যান। Advanced ট্যাবে ক্লিক করুন। এবার Performance-এর নিচের Settings-এ ক্লিক করুন। pops up উইন্ডো থেকে Advanced-এ ক্লিক করুন। Virtual Memory-র নিচের বাটন Change-এ ক্লিক করুন। Custom Size বাটনে ক্লিক করুন। এখন আপনার হার্ডডিস্কের জায়গা অনুযায়ী Initial size-এ ১০০০-১৫০০ এবং Maximum size-এ ২০০০-২৫০০ টাইপ করুন। এখন Set বাটনে ক্লিক করুন।
Saturday, March 12, 2011
অনস্ক্রিন কিবোর্ড
অনেক সময় কিবোর্ড সঠিকভাবে কাজ করে না। আবার কখনো কখনো নষ্টও হয়ে যায়। এ জন্য আপনি ব্যবহার করতে পারেন কম্পিউটারের 'অনস্ক্রিন কিবোর্ড'। দুইভাবে চালু করা যায় এই অনস্ক্রিন কিবোর্ড। অনস্ক্রিন কিবোর্ড চালুর জন্য প্রথমে স্টার্ট মেন্যুতে ক্লিক করে রান চালু করুন। এরপর osk লিখে এন্টার দিলেই চালু হয়ে যাবে অনস্ক্রিন কিবোর্ড। আবার মাই কম্পিউটার থেকে C:/Windows/System32 ফোল্ডারটি খুলে ড়ংশ ফাইলটিতে ডাবল ক্লিক করলেও চালু হবে অনস্ক্রিন কিবোর্ড। এটি মাউসের সাহায্যেই ব্যবহার করা যাবে।
Monday, February 28, 2011
error বার্তা বন্ধ করা
error বার্তা বন্ধ করাকম্পিউটারে বিভিন্ন কাজ করার সময় প্রায়ই error লেখা বার্তা দেখা যায়। এ ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে My computer থেকে properties-এ ক্লিক করে advance নির্বাচন করুন। এবার error reporting ট্যাবে ক্লিক করুন। এখান থেকে disable error reporting নির্বাচন করুন। এর পর থেকে আপনার কম্পিউটার আর বিরক্তিকর error বার্তা প্রদর্শন করবে না।
Subscribe to:
Posts (Atom)
Popular Post
-
মাইক্রোসফটের উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে কিছু ফিচার রয়েছে, যেগুলো সব ধরনের ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় নয়। অপ্রয়োজনীয় এসব ফিচার অনেক সময়...
-
মজিলা ব্রাউজার ব্যবহার করে আপনি যখনই কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন না কেন, ব্রাউজারের ওয়েব হিস্টোরিতে সেই তথ্য সংরক্ষণ করা হয়। আপনি যদি ব্রাউজ ...
-
আসলামু আলাইকুম। বন্দুরা আশাকরি ভাল আছেন। এই ব্লগে এটি আমার প্রথম পোষ্ট। আজ আমি আপনাদের সাথে যা শেয়ার করব তা'হল কিভাবে ইন্টারনেট হতে ফ্রি...