Saturday, April 30, 2011

সি ড্রাইভের পরিবর্তে অন্য ড্রাইভে ডাউনলোড

সাধারণত অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপিতে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টলের ডিফল্ট লোকেশন হিসেবে C:Program Files ডরক্টরি ব্যবহার করেন। অর্থাৎ আপনি যদি নতুন কোনো সফটওয়ার ইনস্টল করেন তবে তা C:Program Files লোকেশনে ইনস্টল হবে। সি ড্রাইভের পরিবর্তে অন্য ড্রাইভে ফাইল ডাউনলোডের জন্য ইনস্টলার ডিফল্ট লোকেশন পরিবর্তন করতে সি ড্রাইভে থাকা ডাউনলোড ফোল্ডারটি কাট করে অন্য ড্রাইভে পেস্ট করুন।

Friday, April 29, 2011

স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিফ্রেশ

কম্পিউটারে কোনো কাজ করার পর রিফ্রেশ অপশন ব্যবহারের মাধ্যমে কম্পিউটারের কার্যক্ষমতা ঠিক রাখা হয়। স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিফ্রেশ অপশন ব্যবহারের জন্য প্রথমে Start Menu -> Run-এ প্রবেশ করে regedit লিখে OK করুন। Registry Editor চালু হবে। এবার HKEY-LOCAL-MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Control -> Update -এ প্রবেশ করে UpdateMode খুঁজে বের করুন। UpdateMode-এ ডাবল ক্লিক করে ডাটা ১ এর পরিবর্তে ০ করে কম্পিউটার রিস্টার্ট করুন।

Thursday, April 21, 2011

এমএস ওয়ার্ড দিয়ে ওয়েব পেইজ

এইচটিএমএল, ফন্ট পেইজ, ড্রিমওভার ব্যবহার করে বেশির ভাগ ওয়েব পেইজ তৈরি করা হয়ে থাকে। তবে যাঁরা এসব সফটওয়্যার ব্যবহার করতে পারেন না, তাঁরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে ওয়েব পেইজ তৈরি করতে পারেন। এ জন্য একাধিক ওয়ার্কশিট আছে_এমন ডকুমেন্ট ওপেন করুন। এবার ফাইল মেনু থেকে Save as Web Page-এ ক্লিক করুন, তাহলে Save As ডায়ালগ বক্স আসবে। এখানে ফাইলের নাম দিয়ে সেভ করুন, তাহলে আপনার দেওয়া নামে ওয়েব পেইজ তৈরি হবে।

Wednesday, March 30, 2011

সাময়িক সমস্যা

আসলামু আলাইকুম, বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভাল আছেন। আপনাদেরকে আজ যা বলতে চাই তা হল, ০৫/০৪/২০১১ আমার H.S.C পরীক্ষা শুরু। তাই ০৫/০৪/২০১১ হতে ০৮/৫/২০১১ পর্যন্ত নিয়মিত পোষ্ট শেয়ার করতে পারব না। ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। (ধন্যবাদ)

Tuesday, March 29, 2011

কম্পিউটার চালু ও বন্ধের সময় দেখা

একাধিক ব্যক্তি যদি আপনার কম্পিউটার ব্যবহার করে তবে অনেক সময় আপনি বুঝতে পারবেন না কে, কখন আপনার কম্পিউটার ব্যবহার করছে। তবে এসব তথ্য আপনার কম্পিউটারের SchedLgU.Txt ফাইলে সংরক্ষণ করা থাকে। আপনার কম্পিউটার কখন চালু এবং বন্ধ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানা সম্ভব। এ জন্য স্টার্ট মেনু থেকে রানে গিয়ে SchedLgU.Txt লিখে ok করলেই কম্পিউটার কখন চালু এবং বন্ধ করা হয়েছে তার তথ্য জানা যাবে।

ব্রাউজের আগে ওয়েবসাইট স্ক্যান

বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার আগেই জেনে নিতে পারেন সেই সাইটটিতে কোনো ভাইরাস অথবা মেলওয়্যার রয়েছে কি না। এ জন্য প্রথমে www.urlvoid.com সাইটে প্রবেশ করে Scan Website বক্সে ক্লিক করে পেইজের ওপরের ইনসার্ট ডোমেইন বক্সে ওয়েবসাইটের ঠিকানা লিখুন। এবার Scan Now বাটনে ক্লিক করুন। তাহলে ওয়েবসাইটের আইপি, সার্ভারের নাম ইত্যাদি আসবে এবং স্ক্যানের ফলাফল দেখা যাবে।

Monday, March 28, 2011

অডিও ফাইল সম্পাদনা

অডিও ফাইল সম্পাদনার বিভিন্ন সফটওয়্যারের মধ্যে 'পাওয়ার সাউন্ড এডিটর ফ্রি' অন্যতম। ২০ মেগাবাইটের এই সফটওয়্যার www.free-sound-editor.com থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি ব্যবহার করে MP3, MP2, WMA, WAV এবং OGG ফরম্যাটে অডিও ফাইল রেকর্ড এবং রূপান্তর করা যায়। এমনকি ভিডিও ফাইল এবং ইউটিউব থেকে অডিও রূপান্তর করা যাবে। এ ছাড়া ফাইলগুলো থেকে অডিও সিডি রাইট করা যায়।

Popular Post